ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সৈয়দপুরে উড্ডয়নকালে পাখির ধাক্কা, ফ্লাইট বিলম্ব

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পাখির ধাক্কায় (বার্ড হিটে) বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে অবতরণের আগে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে এসে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৪৯১/৪৯২ মডেলের বিমানটির সামনের অংশ পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে ত্রুটি সারিয়ে ৭৩ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে আবার ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑